দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বেশি স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্ন। তিনি বলেছেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই।
বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকদের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। এই চর্চা অব্যাহত রাখতে হবে। তবে সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করেন, তাদের বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।
জহির উদ্দিন স্বপ্ন বলেন, ‘অতীতে যারা সাংবাদিকতার নামে ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করেছে, সরকার তাদের বিচারের মুখোমুখি করেছে।’
তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমে একটি নতুন ইকোসিস্টেম তৈরি করতে কাজ করছে।
এমএম/